Skip to main content

Posts

Showing posts with the label Song

তোমার ছোঁয়া কোমল কেয়া শেফালি কোমল হাসি ৷৷ California TV America presents ' MUSIC ADDA ' ৷৷ With Poushali ৷৷

 ‘California TV America' ফেসবুক গোষ্ঠীতে আমি সম্প্রতি গানের আড্ডাতে বসেছিলাম স্বামী শুভানন্দ পুরির সঙ্গে । একগুচ্ছ আধুনিক ও লোকগান নিয়ে। আমার সঙ্গে গিটারে বসেছিল সতীর্থ বন্ধু কৌশিক দাশ। এটি ছিল অতিমারির দিনে আমার সপ্তম লাইভ।  আপনারা এখানে শুনতে পারেন গানগুলো। প্রথমে সরাসরি ফেসবুক লাইভ, পরে ইউট্যুবে। আপনি যে কোনো একটি বেছে নিন।

কে যাস রে ভাটি গাঙ বাইয়া ৷৷ হৃদmix Parichay (Episode 2) featuring Poushali Kar ৷৷ পৌষালি কর ৷৷

      ‘ B eing Hridmix' ফেসবুক গোষ্ঠীতে আমি সম্প্রতি গানের আড্ডাতে বসেছিলাম শুভ্রজিত এল রায়ের সঙ্গে। একগুচ্ছ আধুনিক ও লোকগান নিয়ে। আমার সঙ্গে গিটারে বসেছিল সতীর্থ বন্ধু কৌশিক দাশ। এটি ছিল অতিমারির দিনে আমার পঞ্চম লাইভ। কিন্তু সেদিন আন্তর্জাল সংযোগ খুব সমস্যাতে ফেলেছিল। মাঝে প্রায় মিনিট সাতেক বিচ্ছিন্ন ছিলাম। এর আগেও কথা কেটে কেটে আসছিল। পরে সমস্যাটি বেড়েছে বই কমে নি। তবু এগারোটা গানতো গেয়েই ফেললাম। আপনারা এখানে শুনতে পারেন গানগুলো। প্রথমে সরাসরি ফেসবুক লাইভ, পরে ইউট্যুবে। আপনি যে কোনো একটি বেছে নিন।    

Music Fiesta 2K17ঃ Annual Cultural Festival of Sanchayita,

I t started from the month of May that means two months ago. Everyone was so much excited and keyed up. Sanchayita was going to organize its annual program. Sanchayita is a musical institute and a socio cultural organization where I get my vocal education from my teacher Mr. Amal Mukherjee sir.            This time the program was titled ‘Music Fiesta 2K17’ by Dipraneil Sharma, the cultural secretary of the Sancayita students’ union. The day for the festival was finalized on the weekend, 1 st and 2 nd of July, 2017. Every Sanchayitans were told, not to be absent as the rehearsal starts. Gradually, everything was finalized. We used to enjoy a lot in the dummy run. We used to rehears in the Tinsukia Durgabari Music college. Everyone cooperated with each other there. Our rehearsal timing was 4.00pm to 6.00pm and again 6.30 pm to 9.00pm or 9.30pm. The second section was for drama ‘Bisharjan’.    ...

কালিকা কাকুর স্মরণে

স ব কিছু যেন বড্ড তাড়াতাড়ি হয়ে গেল না? ঠিক বুঝতে পারছি না। সত্যি কি এই দুর্ঘটনা হল? না কি ওরা সবাই মিথ্যে বলছে? সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না... একদম না। সেই মানুষটা যে সবার মনের মানুষ হয়ে গেছে তাকে কি ভোলা যায়?  ছোটবেলা থেকে একটা সুর আমার কানে প্রায়ই বাজত, “ তানানা নারে নারে না, তানানা নারে নারে না...”   আমি গায়কের নাম জানতাম না। কিন্তু টিভিতে খুব দেখেছি তাঁকে। আস্তে আস্তে অনেক গান শুনতাম তাঁর। কিন্তু নামটা   জানিনি, জিজ্ঞেসও করিনি। ২০১৫ সনের কথা, আমি জী-বাংলার সা রে গা মা পা রিয়েলিটি শোটি টিভিতে দেখছিলাম। হঠাৎ করে বাবা বলল,“ঐ যে শিল্পীকে দেখছিস,সে আমার ছোটবেলার বন্ধু।আমার বছরখানিক জুনিয়র। আমি প্রথমে একদম বিশ্বাস করিনি,আর করবও কেন! এত্তো বড় বিখ্যাত গায়ক বাবার বন্ধু! তা তো হতে পারে না। যাই হোক, বিশ্বাস শেষ পর্যন্ত করে নিলাম। তবুও সন্দেহ অল্প ছিল, কারণ বাবা আমার সঙ্গে ঠাট্টাও করে কখনো কখনো। বাবার থেকে নামটি জানলাম---কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আমার ঠিক তারিখটি মনে পড়ছে না। কিন্তু এটা ২০১৫র সেপ্টেম্বরের কথা। মাকুম রেলওয়ে হাইস্কুলের পঞ্চাশ বছর উপলক্ষে কালিকাপ্রসাদ...